Hi

০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানান, তথ্য কমিশন সরকার বা জনগণের কোনো পক্ষ নয়, বরং নিজস্ব নিরপেক্ষতা বজায় রেখেই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে।

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি এবং তাদের সংবাদ সংগ্রহের মাধ্যমেই আজ থেকে তথ্য কমিশনের নিরপেক্ষ পথচলার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

তিনি প্রতিটি সংবাদকর্মীর জন্য কমিশনের দ্বার উন্মুক্ত থাকার কথা উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তবে বর্তমান সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলাবিশিষ্ট ভবনের এই কার্যালয়ে অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২ জন। এই স্বল্প জনবল নিয়েই তারা সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করছেন। সম্মিলিত প্রয়াসেই কমিশনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সাথে স্কুল ও কলেজ পর্যায়েও সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হবে। ড. নাহরিন ইসলাম খান জানান, গত দুই বছরে ৯১৭টি অভিযোগ পেন্ডিং অবস্থায় জমে আছে। এর মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে নিজস্ব কার্যালয়ে শুরু হবে। এছাড়া বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর আরও দুই শতাধিক নতুন অভিযোগ জমা পড়েছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে তিনি জানান, সংবাদকর্মী, রাজনীতিবিদ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়নে বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যার অংশ হিসেবে উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে। বিগত ১৭ বছরে তথ্য কমিশন সেভাবে ভূমিকা রাখতে না পারার ব্যর্থতা স্বীকার করে তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কামনা করেন।

তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান ব্রিফিংয়ে বলেন, তথ্য অধিকার আইন ও কমিশন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে ‘গেম চেঞ্জিং’ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সবচেয়ে বড় অংশীদার হিসেবে অভিহিত করেন তিনি। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির প্রসারে সৃষ্ট ভুল তথ্য বা ডিস-ইনফরমেশনের ঝুঁকি রোধে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ প্রামাণ্য তথ্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরেক তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গত দুই বছর কমিশনের কার্যক্রমে স্থবিরতা থাকায় কাজের পাহাড় জমে গেছে। এই পরিস্থিতি উত্তরণে তাদের ১০০ দিনের কর্মপরিকল্পনা চলমান রয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে থাকা অজ্ঞতা দূর করতে এবং জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে কমিশনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন

আপডেট : ০৪:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬