Hi

০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন করল সরকার

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে নামকরণ করা চারটি জাহাজ এবং ‘জয় বাংলা’ নামের একটি জাহাজের নাম নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। একইভাবে ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজটি ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজটি ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নামে পরিচিত হবে। এছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোস্টগার্ডকে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশনার আলোকে কোস্টগার্ড কর্তৃপক্ষের পাঠানো নতুন নামের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। যথাযথ কর্তৃপক্ষের সম্মতিক্রমে এই নাম পরিবর্তনের আদেশটি কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, যাদের নামে চারটি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে, তারা সকলেই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিযানে শহীদ হওয়ার প্রেক্ষিতে তাদের স্মরণে এই নামগুলো বেছে নেওয়া হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন করল সরকার

আপডেট : ০৭:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬