Hi

০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় আবদুল মোতালিব নামের এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই আদেশ দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদাল। এদিন সন্ধ্যা ৬ টার দিকে সাঈদ খোকনকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কিশোর আবদুল মোতালিব। এই ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাঈদ খোকন এজহারভুক্ত ২৯ নম্বর আসামি। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততা পাওয়া গেছে। রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে যে, তিনি আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তার নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় তিনি অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছেন বলেও দাবি করা হয়। এছাড়া সরকার পতনের পরবর্তী সময়েও তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে জানানো হয়েছে।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামির রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিলের প্রার্থনা জানিয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

আপডেট : ০৭:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬