Hi

১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারকে ২০২৬ সালের সেপ্টেম্বরে নায়েল আবু ওবেইদ বা ‘আবু আতিয়া’ নিহত হওয়ার পর রাফাহ ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, সেই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া অন্যান্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

হামাস এই হামলাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটির ভাষ্যমতে, সদস্যদের লক্ষ্যবস্তু করার ইসরাইলি দাবি আসলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত অপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী চিকিৎসাকেন্দ্রগুলো সর্বদা সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত হওয়া উচিত।

এর আগে এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধে এবং শর্ত মানা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশ ও মার্কিন প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর চলমান এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির

আপডেট : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬