ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, গভীর রাতে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এই হামলার পেছনে কারা রয়েছে বা এর লক্ষ্যবস্তু কী, তা নিয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, সিরিক কাউন্টিতে ওই বিস্ফোরণটি বেশ কিছু সময় আগে সংঘটিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর আগে আধা-সরকারি সংস্থা তাসনিম নিউজের প্রাথমিক খবরেও ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিছুক্ষণ আগেই সিরিক কাউন্টিতে এ হামলা হয়েছে।
তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে, সামুদ্রিক আইন অমান্যকারী কোনো নৌযানকে সতর্ক করার জন্য গুলি ছোড়া হলে সেই শব্দ বিস্ফোরণের মতো শোনা যেতে পারে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিক কাউন্টি হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত, যা ওমান ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনের নৌপথ। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী নৌযানগুলোকে লক্ষ্য করে ছোড়া সতর্কতামূলক গুলির কারণে বিস্ফোরণের শব্দ হতে পারে।
ইরানি কর্তৃপক্ষ প্রায়ই কোনো হামলার ক্ষেত্রে ‘শত্রু’ শব্দটি ব্যবহার করে থাকে, যা মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্যবহার করা হয়। তবে সর্বশেষ এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কাউকে দায়ী করা হয়নি এবং এলাকাটিতে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্যও এখনো প্রকাশ করা হয়নি।
রিপোর্টার নাম: 






















