Hi

০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন হাকিম জেফ্রিস

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরাসরি অভিযোগ করে বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটি সম্পূর্ণ বেপরোয়া ও অপ্রয়োজনীয়। এই সংঘাতের কারণেই সাধারণ মার্কিনিদের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। জেফ্রিস স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, এই যুদ্ধের সমাপ্তি টানার কোনো বিকল্প নেই। তার অভিযোগ, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে পণ্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যায়। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ভ্রমণসহ দৈনন্দিন প্রয়োজনীয় খাতের ব্যয় ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টি মার্কিন রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছে। গত মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার জানিয়েছেন যে, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের সিদ্ধান্তের পেছনে জীবনযাত্রার ব্যয় একটি বড় নিয়ামক ছিল। জনমতের এই প্রবল চাপের মুখে পড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষেই অর্থাৎ প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন, ভোট দেওয়ার সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় একটি বড় বিবেচ্য বিষয় ছিল।

ঘূর্ণিঝড় আকভানে রূপ নিল গভীর নিম্নচাপ, উপকূলে সতর্কবার্তা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন হাকিম জেফ্রিস

আপডেট : ০৮:১৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬