Hi

১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জনের মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৫ জন দেখেছে

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর প্রবেশমুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতের ঠিক আগে ঘটা এই দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ফুজাইরাহর সড়কে ধীরগতির যানবাহনের ভিড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সারিবদ্ধভাবে থেমে থাকা অন্যান্য যানবাহনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন দুমড়েমুচড়ে গেছে, যার মধ্যে পাঁচটি ট্রাক রয়েছে।

সংঘর্ষের পরপরই একটি ট্রাকে ভয়াবহ আগুন ধরে যায় এবং তা মুহূর্তেই আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। ফুজাইরাহ পুলিশ জানায়, আহত ৩০ জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে প্রায় অর্ধেক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, তবে অন্যরা এখনো চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে অর্ধেকই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।

নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও রয়েছেন বলে দেশটির কনস্যুলেট নিশ্চিত করেছে। কনস্যুলেট কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কনস্যুলেট।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক। শোকাবহ এই ঘটনায় আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফুজাইরাহ পুলিশ গভীর সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে স্থানীয় প্রশাসন।

রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমছে, বেড়েছে মোটা চাল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জনের মৃত্যু

আপডেট : ০৬:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬