দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হুমকি, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে। ৪ অক্টোবরের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন সাংবাদিক রয়েছেন। পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। চীনে পরমাণু হামলার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ডিসির ওপর বেইজিংয়ের বিশ্বাস কতটুকু।
সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে নয়, বরং জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচারের কাজ করে থাকেন। কোনো সংবাদ বা মতামতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু তার জেরে সাংবাদিকদের ওপর হামলা বা তাদের কাজে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। সম্পাদক পরিষদ স্পষ্ট করে বলেছে, সাংবাদিকের ওপর আক্রমণ কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্ত শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, তদন্ত প্রক্রিয়াটি অবশ্যই নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং তথ্য-প্রমাণভিত্তিক হতে হবে। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক অবস্থান আমলে না নিয়ে আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্পাদক পরিষদের দাবিগুলো নিচে তুলে ধরা হলো
- সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সব হামলা, হুমকি ও হয়রানির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
- হামলার সঙ্গে জড়িতদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
- রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত, প্রশাসনিক কার্যালয় ও অন্যান্য জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
- সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
- রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সবপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
সংগঠনটি মনে করে, সাংবাদিকের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা বা বাড়তি চাওয়া নয়; বরং একটি গণতান্ত্রিক, মুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গঠনের জন্য এটি একটি অপরিহার্য শর্ত। ভীতি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা কখনোই সম্ভব নয়। তাই এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সবপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অগণতান্ত্রিক আইনি ধারা বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জামায়াতের কর্মসূচি পরবর্তী হামলাসহ সব ঘটনার বিচার নিশ্চিতের দাবিও পুনর্ব্যক্ত করেছে সম্পাদক পরিষদ। এছাড়া, ইতিমধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ২৮২টি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে হাম উপসর্গের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৪ জনে। হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৩৪। মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিলো সম্পাদক পরিষদ।
রিপোর্টার নাম: 
























