ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ-আন্দোলনের দ্বিতীয় দিন রোববার অভিজিৎ দীপকেসহ তিন সিজেপি নেতাকে নির্দিষ্ট শর্তে মুক্তি দেওয়া হয়েছে। সিজেপির মুখ্য আইনজীবী রত্না সিং রোববার সকাল ১০টার দিকে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে জামিন দিয়েছেন। তাদের মুক্তির প্রধান শর্ত হলো—আগামী এক বছরের জন্য তারা কোনো ধরনের ‘শান্তিভঙ্গ’ করতে পারবেন না।
আইনি প্রক্রিয়া ও আটকাবস্থা
প্রায় ২৪ ঘণ্টা আটক রাখার পর রোববার সকালে সিজেপি নেতাদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। এর আগে শনিবার সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পরপরই বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছিল। অন্যদিকে, শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে ২০টিরও বেশি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এসব মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে।
রিপোর্টার নাম: 
























