Hi

০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গত ১০ অক্টোবর (শনিবার) সংঘটিত এই ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার নিন্দা জানানো হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ৩০৯।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর এ ধরনের যেকোনো হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশ সরকার অবিলম্বে এই ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে, যাতে হতাহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়া এবং ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সম্ভব হয়।

সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্যমতে, হামলায় নিহতদের তালিকায় দুই বাংলাদেশিসহ সৌদি আরবের চারজন, এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। এছাড়া, গত এক সপ্তাহে বাদশা খালিদ বিমানবন্দরে আরও অন্তত দুটি হামলার ঘটনা ঘটেছে, যেখানে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওইসব হামলায় একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বর্তমান পরিস্থিতিতে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, বেসামরিক স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত

আপডেট : ০১:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬