Hi

১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ ও ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়। কমিশনের সভা কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে গত রোববার এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে এই সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠি বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের আজকের বৈঠকের আলোচ্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সংক্রান্ত আলোচনা, ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং পার্সোনালাইজেশন সেন্টারের মেশিন রক্ষণাবেক্ষণ ও কার্ড প্রিন্টিং সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ উল্লেখযোগ্য। এছাড়াও, ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনের বিষয়টিও সভায় উত্থাপন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের সভায় ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে। মূলত আগামী জানুয়ারি মাস থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। তবে পুরো নির্বাচন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন করার চিন্তা করছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, রমজান মাসের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। পবিত্র রমজান শুরুর আগেই এই ধাপগুলোর ভোট শেষ করে পরবর্তীতে বাকি ধাপগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। আজকের বৈঠক থেকে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ও রূপরেখা স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে নির্বাচন কমিশন

আপডেট : ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬