Hi

০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ আসছে দেশে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৩ জন দেখেছে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা নিরসনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে। জ্বালানি খালাসের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে এই পারমাণবিক জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ গাড়িতে করে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্থানান্তর করা হবে। প্রকল্প সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবারই এই জ্বালানি পৌঁছানোর পূর্বনির্ধারিত সূচি ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করতে হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্পর্শকাতর এই পণ্য পরিবহনের ক্ষেত্রে বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রদানে বিলম্ব করায় নির্ধারিত ফ্লাইটটি একদিন পিছিয়ে শুক্রবার নতুন করে পুনরায় ধার্য করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গো মিলিয়ে মোট ৯টি চালানে এই জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন বা রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই এই জ্বালানি সরবরাহের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ আসছে দেশে

আপডেট : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬