সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া হৃদয়স্পর্শী সেই ভিডিওর শিশু তুবা অবশেষে তার প্রিয় শিক্ষাঙ্গনে ফিরেছে। গত ২৬ সেপ্টেম্বর বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে তুবার বাবা অনিক হাওলাদারকে চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটে। সেই কঠিন সময়ে বাবাকে চা-রুটি খাইয়ে দিয়ে তুবার করা মানবিক আচরণের ভিডিওটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। চুরির অভিযোগে বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদয়স্পর্শী ভিডিওতে যে ছোট্ট মেয়েটি বাবাকে চা-রুটি খাইয়ে দিয়েছিল, সেই ৯ বছরের তুবা এবার ফিরেছে তার প্রিয় বিদ্যালয়ে। বাবাকে মারধর না করার জন্য কান্নাকাটি করে অনুরোধ করার পাশাপাশি একপর্যায়ে চা ও রুটি এনে বাবাকে খাইয়ে দেয় সে। বাবার শরীরের ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিয়ে তার খোঁজ নেওয়ার দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বাবার প্রতি ছোট্ট তুবার নিঃশর্ত ভালোবাসার দৃশ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেলেও ঘটনাটি একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও শিক্ষাজীবন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।
ঘটনার পর ২৭ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা ভুক্তভোগী পরিবারটির বাড়িতে যান এবং তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করেন। এরপর ২৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অনিক হাওলাদারকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। তুবার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে পুনরায় পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। পরে ২৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে অনিককে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রতিশ্রুতি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা তুবাকে সঙ্গে নিয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন। দীর্ঘদিন পর বিদ্যালয়ের আঙিনায় ফিরে তুবা তার সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনরায় মিলিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তুবাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানান, তুবার স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে। শিশুটির শিক্ষাজীবন যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন এবং এটি তুবার স্বাভাবিক জীবনে ফেরার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার নাম: 


























