Hi

১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

কাতারের রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে ৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬। স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই প্রদর্শনীটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রথিতযশা শিক্ষাবিদদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও আয়োজনকে উৎসাহিত করতে অভিভাবক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের মেধার এক বিশাল সমাহার দেখা যাবে। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি চারু ও কারুকলার কাজ প্রদর্শিত হবে। অন্যদিকে পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তার ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে। পাশাপাশি দিবা শাখার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ প্রদর্শনীতে স্থান পাবে।

পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তবধর্মী উদ্ভাবনী প্রয়োগের সমন্বয় ঘটাতেই বিদ্যালয় কর্তৃপক্ষ এই আয়োজন করেছে। নিজেদের তৈরি কাজগুলো দর্শকদের সামনে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক মনন গঠনে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দুই শাখার শিক্ষার্থীদের এই শিল্পসৃজন ও বিজ্ঞানের নান্দনিক প্রকাশ স্কুল প্রাঙ্গণকে মুখর করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তা ও ইন্টারনেট বন্ধ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

আপডেট : ০১:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬