রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের ফলে শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে এসআরবি, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। বিশেষ করে ২১ প্লাটুন বিজিবি, ২৫১ জন এসআরবি সদস্য, ২২৭২ জন পুলিশ এবং ২৪০৫ জন আনসার সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। ভোটারদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে চূড়ান্তভাবে লড়াই করছেন পাঁচজন প্রার্থী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, যিনি পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন মোট পাঁচজন প্রার্থী নির্বাচনী দৌড়ে টিকে আছেন। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল।
রিপোর্টার নাম: 























