Hi

০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে আগ্নেয়াস্ত্র ধার দিলে আইনি ব্যবস্থার সতর্কতা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ জন দেখেছে

আগ্নেয়াস্ত্র রাখার বা বহনের লাইসেন্সপ্রাপ্ত নাগরিকদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই লাইসেন্সধারী ব্যক্তি তার অস্ত্র অন্য কাউকে ধার দিতে পারবেন না কিংবা হস্তান্তরের সুযোগ তৈরি করতে পারবেন না। ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা থাকলেও এই নিয়ম লঙ্ঘনের কোনো সুযোগ নেই। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এই নির্দেশনায় লাইসেন্সধারীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা যেন কোনো অবস্থাতেই—সম্পর্কের ঘনিষ্ঠতা যতই হোক না কেন—তাদের অস্ত্র অন্য কারো কাছে ধার বা হস্তান্তর না করেন কিংবা অন্য কোনো ব্যক্ত।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স একান্তই ব্যক্তিগত এবং এর ব্যবহারের দায়ভার শুধু লাইসেন্সধারীর ওপরই বর্তায়। ১৯৯৯ সালের ১৪ নম্বর আইন (সংশোধিত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সংক্রান্ত আইন) অনুযায়ী, অনুমতিহীন ব্যক্তির কাছে অস্ত্র গচ্ছিত রাখা বা হস্তান্তর করা একটি গুরুতর অপরাধ। আইনের এই ধারা ভঙ্গ করা সরকারি নির্দেশনার সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আইন অমান্যকারী লাইসেন্সধারী এবং অস্ত্রগ্রহণকারী—উভয়কেই কঠোর ফৌজদারি দায়বদ্ধতার সম্মুখীন হতে হবে। শাস্তিস্বরূপ অভিযুক্তদের জেল ও অর্থদণ্ডের পাশাপাশি লাইসেন্স বাতিল এবং অস্ত্র বাজেয়াপ্ত করার মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, দোষী সাব্যস্ত ব্যক্তিদের ভবিষ্যতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

দেশের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রচলিত আইন ও মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা বজায় রাখা প্রতিটি নাগরিকের আইনি কর্তব্য বলে মনে করছে প্রশাসন।

ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কাতারে আগ্নেয়াস্ত্র ধার দিলে আইনি ব্যবস্থার সতর্কতা

আপডেট : ০২:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬