Hi

১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিগামী ১৩৫ ফ্লাইটে সূচিজট, চরম ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৬ জন দেখেছে

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধ জারি করায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ট্রানজিট মিলে বিভিন্ন এয়ারলাইন্সের ১৩৫টি ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এর ফলে এ পর্যন্ত ২০ হাজার ৬৭২ জন বিমান যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। সৌদিগামী ১৩৫ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২০,৬৭২ যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান চলাচলের এই হালনাগাদ পরিস্থিতির তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, বিঘ্নিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি পরিচালিত ফ্লাইট ৬২টি এবং বিভিন্ন রুটের ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৩টি। প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী। মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফ্লাইট চলাচলে এই জটিলতার মূল সূচনা হয় গত ১০ অক্টোবর, যখন হুতি বিদ্রোহীরা রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হন এবং আহত হন তিন শতাধিক মানুষ। এতে দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন।

হামলার ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে নানা ধরনের পরিচালনাসংক্রান্ত কড়াকড়ি আরোপ করা হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশ থেকে সৌদিগামী ও মধ্যপ্রাচ্যমুখী সাধারণ যাত্রীদের ওপর।

উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস ও স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। তবে সাময়িক এই অচলাবস্থার কারণে প্রবাসী কর্মী ও ভ্রমণকারীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন চর্চায় ‘বিসমিল্লাহ’ স্লোগান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদিগামী ১৩৫ ফ্লাইটে সূচিজট, চরম ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

আপডেট : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬