সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটিতে পুনরায় নিয়মিত ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ফের সচল হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
জেদ্দা রুটেও বিশেষ ফ্লাইট পরিকল্পনা নিয়েছে বিমান কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এদিকে, মদিনাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগের নিয়মানুবর্তিতা বজায় রাখা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মদিনার নিয়মিত ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
রিপোর্টার নাম: 























