Hi

০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড রান উৎসবে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেল ইংল্যান্ড

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫ জন দেখেছে

পাকিস্তান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে রান বন্যার ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে দুই দলের ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে মোট ৭১৭ রান হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৬ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে, যা এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। দলীয় ১৬৩ রানে প্রথম উইকেট হারানোর পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি।

ইংল্যান্ডের বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন বেন ডাকেট। এই বাঁহাতি ব্যাটার ১৩২ বলে ২৪টি চারের সাহায্যে ১৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার সঙ্গে টম ব্যান্টন ৭৫ বলে ৭৪ রান যোগ করে দলের ভিত গড়ে দেন। এছাড়াও অধিনায়ক হ্যারি ব্রুক ৩৪ বলে ৪৪, উইল জ্যাকস ২১ বলে ৩০ এবং জর্ডান কক্স ২৭ বলে ৪৩ রান করেন। স্যাম কারান ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো দুটি এবং এশিথা মালিঙ্গা ও দিলশান মাদুশঙ্কা একটি করে উইকেট পান। মালিঙ্গা ১০ ওভারে ১০১ রান খরচ করেন। তার সঙ্গে টম ব্যান্টনের ৭৪ রানের ইনিংস ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। আসিথা ফার্নান্দো ৬৩ রান দিয়ে দুটি এবং দিলশান মাদুশঙ্কা ৬৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। সনি বেকারের বলে কামিন্দু মেন্ডিস মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন। এরপর অ্যাভিশকা ফার্নান্দো ৫০ বলে ৪৮ রান করে ফিরলে কুশল মেন্ডিস ও পাভান রাথনায়েকে দলের হাল ধরেন। কুশল ৭১ বলে ৮৯ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল আটটি চার ও পাঁচটি ছক্কা। অন্যদিকে, রাথনায়েকে মাত্র ৭৭ বলে ১১৮ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন, যাতে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। জানিথ লিয়ানাগে ২৭ এবং সাহান আরাচ্চিগে ৩০ রান করে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। তবে দ্বিতীয় উইকেটে অ্যাভিশকা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। জানিথ লিয়ানাগে ১৭ বলে ২৭ এবং সাহান আরাচ্চিগে ২৪ বলে ৩০ রান করে তাকে সহায়তা করেন।

একপর্যায়ে ৪২.৩ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান তুলে জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। শেষ ৪২ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭২ রান, কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট পতনে লঙ্কানরা চাপে পড়ে যায়। ৪৫.১ ওভারে ৩৩১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ইংল্যান্ডের বোলার লিয়াম ডসন ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়াও সনি বেকার দুটি এবং হেনরি ক্রোকম্ব, স্যাম কারান ও জো রুট একটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

১৫ মিনিটে হ্যাটট্রিক, হাজার গোলের পথে রোনালদো

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রেকর্ড রান উৎসবে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেল ইংল্যান্ড

আপডেট : ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬