আপডেট :
০৭:৫১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
৭
জন দেখেছে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বিমানটির উড্ডয়ন স্থগিত রাখা হয়। পরে প্রকৌশলী ও কারিগরি দল দ্রুত ত্রুটি চিহ্নিত করে তা সফলভাবে মেরামত সম্পন্ন করেছেন। জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেরার বিমানে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ সারিয়ে তোলা হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রীকে বহনে নিয়োজিত বিশেষ ফ্লাইটটিতে হঠাৎ করেই একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে।প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর বিমানটিকে শতভাগ নিরাপদ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রোটোকল সূত্রে জানা গেছে, উড়োজাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরই ফ্লাইটটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সব ধরনের প্রস্তুতি শেষে বর্তমানে বিমানটি গন্তব্যের পথে...
জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বিমানটির উড্ডয়ন স্থগিত রাখা হয়। পরে প্রকৌশলী ও কারিগরি দল দ্রুত ত্রুটি চিহ্নিত করে তা সফলভাবে মেরামত সম্পন্ন করেছেন। জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেরার বিমানে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ সারিয়ে তোলা হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রীকে বহনে নিয়োজিত বিশেষ ফ্লাইটটিতে হঠাৎ করেই একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে।
প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর বিমানটিকে শতভাগ নিরাপদ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রোটোকল সূত্রে জানা গেছে, উড়োজাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরই ফ্লাইটটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সব ধরনের প্রস্তুতি শেষে বর্তমানে বিমানটি গন্তব্যের পথে রয়েছে।