Hi

০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পেলেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবনসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিজয়ীদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পর্যটন প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার সব অংশীজনকে নিয়ে পর্যটন খাতের উন্নয়নে উন্মুক্তভাবে কাজ করছে। তিনি আরও জানান, চলতি বছরই পর্যটন মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে এবং আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন। ভিডিও বার্তায় ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওইস বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ বছরই পর্যটন মাস্টারপ্ল্যান চূড়ান্ত হবে উল্লেখ করে তিনি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পর্যটন খাত গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

জুরি বোর্ডের যাচাই-বাছাই শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নিচে বিজয়ীদের তালিকা দেওয়া হলো পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

পুরস্কার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা

  • বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ: শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন
  • বর্ষসেরা পাঁচ তারকা হোটেল: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
  • বর্ষসেরা চার তারকা হোটেল: হোটেল আগ্রাবাদ
  • বর্ষসেরা তিন তারকা হোটেল: হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি
  • বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর: দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
  • বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর: শেয়ারট্রিপ লিমিটেড
  • বর্ষসেরা বিনোদন পার্ক: ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স
  • বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা: বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার
  • বর্ষসেরা হোমস্টে: চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস
  • বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর: আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)
  • বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ: বিডি টিকিটস
  • বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা: নুরানী শারমিন আফরোজ
  • বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল: এম ভি মালঙ্গি
  • বর্ষসেরা ট্যুর গাইড: মো. সারোয়ার জাহান (মিঠু)
  • বর্ষসেরা মাইস উদ্যোগ: সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড
  • বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা: নাঈম আবির

পুরস্কার বিতরণী পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬ পেলেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট : ১২:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬