Hi

১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচার চলছে: প্রেস উইং, ট্রাম্প ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে (নৈশভোজে) অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্প্রতি হোয়াইট হাউস থেকে পাঠানো এবং পরবর্তীতে প্রকাশিত এই অনুষ্ঠানের একটি ছবি নিয়ে শুরু হয়েছে পরিকল্পিত অপপ্রচার। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, রিসেপশনের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত করার অসৎ উদ্দেশ্যে একটি কৃত্রিম বা এআই-জেনারেটেড ছবি ব্যবহার করা হচ্ছে। এই এআই-জেনারেটেড ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে কেবল একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে ওই বানোয়াট ছবিটিকে সত্য দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিটিকে মিথ্যা প্রমাণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মিডিয়া অনুসন্ধানে সত্যতা প্রকাশ

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত সংবাদমাধ্যম Pamfleti.net-এ গত ২ অক্টোবর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি বিস্তারিত যাচাই-বাছাই করে সেটিকে সম্পূর্ণ কৃত্রিম, এআই-জেনারেটেড এবং ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করা হয়েছিল। অর্থাৎ যা আগেই বানোয়াট হিসেবে প্রমাণিত হয়েছে, তাকেই এখন নতুন করে ঢাল হিসেবে ব্যবহার করছে একটি বিশেষ মহল।

প্রেস উইং জোর দিয়ে বলেছে, যে ছবিটিকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইতিমধ্যে এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে, বর্তমানে সেই জাল ছবিকে ব্যবহার করেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের হোয়াইট হাউস থেকে সরবরাহকৃত আসল ছবিটিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এই ধরনের অপপ্রচার থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতার তীব্র নিন্দা কাতার ও

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অপপ্রচার চলছে: প্রেস উইং, ট্রাম্প ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে

আপডেট : ১০:৪২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬