সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ধর্মের পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেননি, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের বড় পরিচয়—তারা সবাই এই দেশের সন্তান। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষ অসাম্প্রদায়িক চেতনায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এসব সংগ্রামে কারও ধর্মপরিচয় কখনোই মুখ্য ছিল না। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে এবং নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া সব মানুষের মৌলিক অধিকার।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলমন্ত্রের ওপর জোর দিয়ে তিনি বলেন, ভেদাভেদ ভুলে পরস্পরকে মানুষ হিসেবে সম্মান জানাতে হবে। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রিপোর্টার নাম: 
























