Hi

০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে আবু সিদ্দিক (৭০) এবং তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬) প্রাণ হারান। স্থানীয়দের ধারণা, গোসলের সময় আবু সিদ্দিক পানিতে ডুব দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে আর ভেসে উঠতে পারেননি। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়েই দুই শিশু পানিতে ডুবে যায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে দাদা তার নাতি-নাতনিদের নিয়ে পুকুরে নেমেছিলেন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে গেলে তাকে খুঁজতে গিয়ে দুই শিশুও বিপদে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, একই পরিবারের তিন সদস্যের এমন মৃত্যুতে স্থানীয়রা গভীরভাবে শোকাহত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

রাজধানীতে স্ত্রীকে গুলি করার ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার তিন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৫:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬