রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা নিশ্চিত করতে নতুন করে ৭৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা। এই সহায়তা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে সরাসরি শরণার্থীদের কাছে পৌঁছানো হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জীবন রক্ষাকারী ব্যয় ভাগাভাগি করা অত্যন্ত জরুরি। এই অর্থ কক্সবাজারের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গার খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার ফলে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই নতুন মার্কিন অনুদান সেই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য যে, মিয়ানমারে সামরিক অভিযানের মুখে বাস্তুচ্যুত দশ লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
রিপোর্টার নাম: 























