Hi

০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তথ্য: মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাবে সরকার দেশের বাজারে দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে বৈশ্বিক এই সংকট কেটে গেলে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ খাতের বৈষম্য নিরসন

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত দিনে বিদ্যুৎ বিতরণে বৈষম্য থাকলেও আগামীতে সেটা দূর করা হবে।’ এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

জনপ্রিয়

দ্বিতীয় স্ত্রী প্ররোচনা মামলা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নতুন তথ্য: মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের মূল্য সমন্বয়

আপডেট : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬