আপডেট :
০৫:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫
জন দেখেছে
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর অকাল প্রয়াণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দাশলাল গ্রামে বুধবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো স্থানীয় ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাসিন্দা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন ছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দাশলাল গ্রামে এ ঘটনা ঘটে।বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক জানান, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দাশলাল গ্রামে বুধবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো স্থানীয় ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাসিন্দা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন ছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দাশলাল গ্রামে এ ঘটনা ঘটে।
বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহুরুল হক জানান, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।