গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়ার অভিযোগ তুলেছেন শ্রমিকরা।বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে আগুন জ্বালিয়ে তাঁদের দাবি আদায়ের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ। এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, সমস্যাটি নিরসনে কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।কারখানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা না হলে...
গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়ার অভিযোগ তুলেছেন শ্রমিকরা।
বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে আগুন জ্বালিয়ে তাঁদের দাবি আদায়ের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ। এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, সমস্যাটি নিরসনে কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।