ঠিকাদারের সঙ্গে আর্থিক লেনদেন ও ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) বিধির আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘২ কোটি টাকা দেন’ বলা পিডিবির প্রকৌশলী সাময়িক বরখাস্ত।
রোববার রাতে প্রকাশিত আট মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল ও ঠিকাদারদের বিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওতে তাকে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবি করতে দেখা গেছে। তিনি বলছিলেন, তিনি দুই কোটি টাকার কমে কোনোভাবেই আপস করবেন না। প্রয়োজনে চেয়ারম্যানের কাছে যাওয়ার হুমকিও দিতে দেখা যায় তাকে। রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি চালান অক্টোবর পর্যন্ত পেছাল। আট মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নুরুল আমিন বলছেন, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। তিনি বলেন, ‘একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে।
কথপোকথনের এক পর্যায়ে নুরুল আমিন ঠিকাদারের উদ্দেশে বলেন, মালামাল আত্মসাতের হিসাব করে দেখা গেছে প্রায় পাঁচ কোটি টাকার গরমিল রয়েছে। সেই টাকার অংশ হিসেবে তিনি দুই কোটি টাকা দাবি করেন। তিনি দাবি করেন, এই টাকা দিলে তিনি সব নথিতে স্বাক্ষর করে দেবেন। ভিডিওতে তাকে কয়েকজনের কাছ থেকে নগদ টাকা নিতেও দেখা গেছে। এ সময় এক ব্যক্তি জানান তিনি ৩৫ হাজার টাকা এনেছেন, যার জবাবে প্রকৌশলীকে বলতে শোনা যায়, এর আগে তারা এক লাখ টাকা দিয়েছেন, অর্থাৎ মোট এক লাখ ৩৫ হাজার টাকা গ্রহণের কথা উঠে আসে। তাকে আরও বলতে শোনা যায়, ‘সোজা হিসাব, তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার সকালে ও দুপুরে অফিস এলাকায় গিয়ে নুরুল আমিনকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরদিন সোমবার ভোরে তিনি কার্যালয়ে প্রবেশ করেন এবং কিছু সময় পর সরকারি বাসভবনে ফিরে যান। সন্ধ্যায় সেখান থেকে একটি প্রাইভেটকারে করে তিনি এলাকা ত্যাগ করেন। কোনো গণমাধ্যমের সঙ্গেই তিনি এ বিষয়ে কথা বলেননি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রশাসনকে সুশৃঙ্খল করতে ডিজিটাল হাজিরা ও তদবিরে শাস্তিসহ সরকারের ২৩টি নির্দেশনা রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য খাতে প্রায় ৩৫ হাজার পদে দ্রুত নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে মাঠপর্যায়ে বর্তমানে ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে হবিগঞ্জে বিআরটিএ-এর এক পরিদর্শককে ঘুষের অভিযোগে বরখাস্ত করা হয়েছে এবং বগুড়ায় ওসির বিরুদ্ধেও ঘুষের অভিযোগ উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ ছিল ১২ হাজার ৬৩৩ কোটি টাকা। ঢাকায় মনোরেল চালুর পথে সরকারের প্রথম উদ্যোগ। প্রশাসনকে সুশৃঙ্খল করার উদ্যোগ / ডিজিটাল হাজিরা, তদবিরে শাস্তিসহ ২৩ নির্দেশনা সরকারের।
রিপোর্টার নাম: 
























