Hi

০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক হিসেবে ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন গেটওয়ে অথবা পে–স্লিপ ডাউনলোডের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনকারীদের অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বিষয়ভিত্তিক তালিকা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।

জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

আপডেট : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬