Hi

১০:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে পাসের জন্য সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিলের সংশোধিত রূপ সুপারিশ

জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হয়।

বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। আলোচনার পর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দুটি সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত সুপারিশ প্রদান করা হয়। বৈঠকে বিলের বিভিন্ন দিক এবং এর কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিটির সদস্যরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংসদে পাসের জন্য সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিলের সংশোধিত রূপ সুপারিশ

আপডেট : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬