মঙ্গলবার দুপুর ২টার দিকে মুচলেকা নিয়ে মাহদি হাসানসহ আটক ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুইজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব। তাদের মুক্তির খবর ছড়িয়ে পড়লে থানা ফটকের সামনে ভিড় করেন সংগঠনের নেতাকর্মী, স্বজন ও সংবাদকর্মীরা।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন মাহদি ও তার সহযোগীরা। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলার তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে আটক করে। মাহদির বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নেয়ার পর ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। তবে কী মুচলেকা দেওয়া হয়েছে বা মুচলেকায় কী লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।
রিপোর্টার নাম: 
























