বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান। শনিবার (২২ আগস্ট) সকালে তিনি এই ক্যাম্প পরিদর্শনে যান।পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান ক্যাম্পের পাঁচটি কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।ক্যাম্পটিতে বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। এমন মানবিক আয়োজনের জন্য সেবা গ্রহণকারী অনেকেই সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান। শনিবার (২২ আগস্ট) সকালে তিনি এই ক্যাম্প পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান ক্যাম্পের পাঁচটি কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
ক্যাম্পটিতে বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। এমন মানবিক আয়োজনের জন্য সেবা গ্রহণকারী অনেকেই সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।