Hi

০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সত্যিকারের গণতন্ত্রের চর্চা ও বিকাশ ঘটছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার বগুড়ার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়া দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশের একটি বড় প্রমাণ। এই নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকেও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি যেকোনো সময় যে কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় তা ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকারী হওয়া উচিত নয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তিনি একজন অহংকারহীন সজ্জন রাজনীতিবিদ। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দেশ পরিচালনা করছেন এবং মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।

গণতন্ত্রের সংজ্ঞা ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জনপ্রিয়

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশে সত্যিকারের গণতন্ত্রের চর্চা ও বিকাশ ঘটছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

আপডেট : ০৫:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬