Hi

১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন: আহ্বায়ক ড. মঈন খানসহ ১০ সদস্যের নতুন কমিটি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০ জন দেখেছে

জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা প্রস্তাবনা যাচাই-বাছাই ও সুপারিশ প্রদানের জন্য সরকার ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি গঠিত আগের কমিটি ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কমিটির সদস্যবৃন্দ

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
  • সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
  • শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান
  • পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
  • নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী

কার্যপরিধি ও সহায়তা

কমিটির কার্যপরিধিতে জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা করা, জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান এবং এ-সংক্রান্ত পরিকল্পনা বিষয়ে সুপারিশ করা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই ও কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে। কমিটিকে সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয় গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে: ‘জিরো কস্টে’ ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন: আহ্বায়ক ড. মঈন খানসহ ১০ সদস্যের নতুন কমিটি

আপডেট : ০৭:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬