Hi

০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২

বিনোদনভিত্তিক জনপ্রিয় বাণিজ্য বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১২০.৫৭ কোটি রুপি এবং নেট কালেকশন ১০০.৯৬ কোটি রুপি ছাড়িয়েছে। বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত ১৯২৯টি প্রদর্শনী থেকে সিনেমাটি ০.২১ কোটি রুপির নেট কালেকশন করেছে। তবে দিনের চূড়ান্ত হিসাব এখনও প্রকাশিত হওয়া বাকি রয়েছে।

বক্স অফিসে মুক্তির শুরু থেকেই ছবিটি দুর্দান্ত সাড়া পেয়েছে। ১৪ আগস্ট মুক্তির প্রথম দিনেই ভারতজুড়ে আনুমানিক ২২ কোটি রুপির নেট কালেকশন দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর স্বাধীনতা দিবসের সরকারি ছুটিতে দ্বিতীয় দিনে আয় লাফিয়ে বেড়ে দাঁড়ায় প্রায় ৩৩.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনে আরও ২৬ কোটি রুপি যোগ হওয়ায় প্রথম তিন দিনেই ভারতজুড়ে মোট আয় দাঁড়ায় প্রায় ৮১.৭৫ কোটি রুপি।

সপ্তাহের শুরুতে আয়ের গতি কিছুটা কমলেও সাফল্যের ধারা অব্যাহত ছিল। প্রথম সোমবারে (চতুর্থ দিন) ছবিটি আনুমানিক ৯.২৫ কোটি রুপির নেট আয় করে। এরপর মঙ্গলবারের হিসাব শেষে মোট আয় ১০০.৭৫ কোটি রুপিতে পৌঁছায়, যার মাধ্যমে সিনেমাটি সফলভাবে কাঙ্ক্ষিত ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। বুধবারের সবগুলো শো শেষ হওয়ার পর প্রদর্শনী ও আয়ের এই চিত্রে আরও পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

২০০৭ সালের ব্যাপক আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হলো এই ‘আওয়ারাপান ২’। মূল ফ্র্যাঞ্চাইজির নতুন এই অধ্যায়ে ভালোবাসা, ত্যাগ ও আত্মশুদ্ধির গল্প তুলে ধরা হয়েছে। মূল সিনেমার মতো এবারও প্রধান চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। তবে আগের সিনেমার তুলনায় এবারের প্রেক্ষাপট ভিন্ন এবং উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমায় কোনো চুম্বনের দৃশ্য রাখা হয়নি। সিনেমাটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাজু সিং এবং গানগুলোর সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন মিথুন, জিৎ গাঙ্গুলী, আমাল মালিক, অখিল সচদেবা ও আসিফ আহমেদ।

জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফেরাতে তৎপর সরকার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২

আপডেট : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬