Hi

০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি হারালেন বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮ জন দেখেছে

কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ছয়জনই এর আগে সাময়িক বরখাস্ত ছিলেন। সাময়িক বরখাস্তের পর বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ এবং কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছিল।

অন্যদিকে, মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত থাকাকালীন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং বর্তমানে পলাতক রয়েছেন। দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আইন অনুযায়ী তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

জনপ্রিয়

প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চাকরি হারালেন বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

আপডেট : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬