সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী স্পষ্ট করেন যে, বিগত সরকারের আদলে বর্তমান গণতান্ত্রিক সরকার কোনো নির্বাচন করবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছিলেন।
দুর্নীতি দমনের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে একটি সুশৃঙ্খল আইনিব্যবস্থা প্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
রিপোর্টার নাম: 
























