Hi

১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন সেই প্রবাসী, এবার পাতে মিলল আস্ত খাসি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বড় থালায় আস্ত খাসি না পেয়ে বিয়ে ভেঙে ভাইরাল হওয়া সেই প্রবাসী যুবক জুনায়েদ মিয়া অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার তার বিয়েতে বরের পাতে আস্ত খাসি পরিবেশনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের খাবারের বিশেষ সেই মুহূর্তের কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া নিজের ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। ওই দিন দিবাগত রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে এবং তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ফেসবুক পোস্টে জুনায়েদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’ বরের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে বড় থালায় খাসি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই ফিরে এসেছিলেন জাপান প্রবাসী বর জুনায়েদ মিয়া। উপজেলার তোলাতালা গ্রামে ঘটে যাওয়া সেই ঘটনাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিয়ের খবরে ফের আলোচনায় উঠে এলেন এই প্রবাসী যুবক।

জনপ্রিয়

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্পেকস ২০৩০’ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিয়ে করলেন সেই প্রবাসী, এবার পাতে মিলল আস্ত খাসি

আপডেট : ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬