Hi

১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সরকারি নির্দেশনা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৬ জন দেখেছে

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের সব শপিংমল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত ওই স্মারকে জানানো হয়েছে, এর আগে গত ১১ জুন থেকে শপিংমল ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার যে সিদ্ধান্ত ছিল, তা পরিবর্তন করা হয়েছে। ১২ আগস্ট থেকেই নতুন এই সময়সূচি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান বা আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে হাসপাতাল, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখা এবং আলোকসজ্জা নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সরকারি নির্দেশনা

আপডেট : ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬