ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে শখের বানু (৫৭) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইখলাসুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ইখলাসুরকে পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবন ও এর জন্য প্রয়োজনীয় টাকা নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতেও টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভোররাতের দিকে মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ইখলাসুর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে এবং আটক ইখলাসুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাতের দিকে মহেশপুরের শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতদেহ উদ্ধার করার কার্যক্রম চলমান আছে।
রিপোর্টার নাম: 
























