Hi

০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও একই এলাকার লিটন কাজী (২৬)। পুলিশ জানিয়েছে, মোস্তাকিন কাজী প্রাইভেটকারটির চালক এবং লিটন তার সহযোগী।

পুলিশ জানায়, ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০টি প্যাকেট থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পরিবহনের সময় দুইজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তা ও ইন্টারনেট বন্ধ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৮:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬