Hi

১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানের সরকারি বাসভবন থেকে তিনি রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। সফর শেষে আজ সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। দিনব্যাপী এই সফর ও কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

জনপ্রিয়

১২ ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প, কাঁপল উত্তর সুমাত্রা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা কর্মসূচি

আপডেট : ১১:০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬