Hi

০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের আবু সামরা সীমান্তে মাদক পাচারের বড় চালান আটক

কাতারের আবু সামরা স্থল সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির শুল্ক বিভাগ। নিয়মিত তল্লাশির সময় কর্তব্যরত কর্মকর্তারা এক যাত্রীর লাগেজ ও পরিহিত পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ মাদকদ্রব্য শনাক্ত করেন।

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে হাশিশ ও শাবু মিলিয়ে মোট ২৪.৩৯ গ্রাম এবং ৩০টি লাইরিকা ট্যাবলেট। কর্মকর্তাদের সতর্ক নজরদারির কারণেই এই চোরাচালান প্রচেষ্টাটি নস্যাৎ করা সম্ভব হয়েছে।

ল্যান্ড কাস্টমস বিভাগ জানিয়েছে, দেশে সব ধরনের মাদক ও ক্ষতিকর নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ ঠেকাতে প্রতিটি স্থল সীমান্ত ক্রসিংয়ে নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আধুনিক নজরদারি প্রযুক্তির সহায়তায় সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

এসএসসিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ অর্জন, প্রকৌশলী হওয়ার স্বপ্ন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কাতারের আবু সামরা সীমান্তে মাদক পাচারের বড় চালান আটক

আপডেট : ১২:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬