Hi

০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার ব্যবসায় আকিজ গ্রুপের অভিষেক: যাত্রী ও জরুরি চিকিৎসা সেবায় যুক্ত হলো নতুন তিন আকাশযান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক বিমান চলাচল বা এভিয়েশন খাতে প্রবেশ করেছে। করপোরেট ভ্রমণ, ব্যবসায়িক সফর, পর্যটন এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান ‘আকিজ এভিয়েশন লিমিটেড’ বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আধুনিক যুগে দ্রুতগতির যাতায়াত এবং ব্যবসায়িক কর্মব্যস্ততার কথা মাথায় রেখে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।

প্রাথমিক পর্যায়ে তিনটি অত্যাধুনিক হেলিকপ্টার বহরে যুক্ত করে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে আকিজ এভিয়েশন। এর মধ্যে জরুরি রোগী ও চিকিৎসাসেবা বা এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রয়েছে বিশেষায়িত বেল-৫০৫ মডেলের একটি হেলিকপ্টার। পাশাপাশি, সাধারণ যাত্রী ও করপোরেট কর্মকর্তাদের যাতায়াতের জন্য যুক্ত করা হয়েছে রবিনসন-৬৬ মডেলের দুটি ছোট ও চটপটে হেলিকপ্টার। এই বহরের মাধ্যমে যাত্রীরা দেশের অভ্যন্তরে যেকোনো স্থানে দ্রুততম সময়ে যাতায়াতের পাশাপাশি অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক বছরগুলোতে দেশের শিল্পপতি, করপোরেট ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের মধ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে যাতায়াত সহজ করা, প্রত্যন্ত অঞ্চলে জরুরি প্রয়োজনে যাতায়াত, কর্পোরেট মিটিংয়ে সময়মতো পৌঁছানো এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে আকাশপথের এই মাধ্যমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জরুরি উদ্ধারকাজ পরিচালনা, মুমূর্ষু রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর, রাজনৈতিক ব্যক্তিত্বদের সফর এমনকি বিনোদন জগতের শুটিং বা ব্যক্তিগত আয়োজনেও হেলিকপ্টারের চাহিদা ক্রমেই বাড়ছিল। গ্রাহকদের এই ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়েই আকিজ এভিয়েশন সাশ্রয়ী ও নিরাপদ সেবা নিয়ে বাজারের আসছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশেষ উদ্যোগও হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ পরিচালনা করছে আকিজ এভিয়েশন। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গরিব রোগীরা বিনামূল্যে জরুরি আকাশপথের অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা দেশের চিকিৎসাসেবায় একটি ব্যতিক্রমী ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সার্বিক এই উদ্যোগ দেশের এভিয়েশন খাতে নতুন গতিশীলতা আনবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ: বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন টানাপোড়েন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হেলিকপ্টার ব্যবসায় আকিজ গ্রুপের অভিষেক: যাত্রী ও জরুরি চিকিৎসা সেবায় যুক্ত হলো নতুন তিন আকাশযান

আপডেট : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬