Hi

০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপনগরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজু গাজী গ্রেপ্তার

রাজধানীর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ রাজু গাজী (৩২)কে গ্রেপ্তার করেছে ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে রূপনগর থানাধীন ৩৯ নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান সাহেব। পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রাজু গাজীকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাজু গাজীর বিরুদ্ধে এর আগেও -এ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ওসি নোমান সাহেব বলেন, রূপনগর থানাধীন এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজের স্থান হবে না। সে যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যে অপরাধ করবে, তাকে আইনের আওতায় আনা হবে।

পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর: ৮, তারিখ: ১২/০৫/২০২৬ ইং।

গ্রেপ্তারের পর আজ সকালে রাজু গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, রূপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

রূপনগরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজু গাজী গ্রেপ্তার

আপডেট : ০২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬