Hi

০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকার ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অবৈধ চার্জিং পয়েন্ট ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি পূর্ণাঙ্গ নীতিমালা ও বিধিমালা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পরপরই রিকশাগুলোর নম্বর প্রদান এবং চালকদের নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে। কর্মসংস্থান ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় রেখে কিছু শর্তসাপেক্ষে এই নীতিমালা দ্রুত কার্যকর করা হবে। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৬:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬