Hi

০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের মাধবপুরে তিন দিন ধরে নিখোঁজ চার শিশু, স্বজনদের মাঝে উদ্বেগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প এলাকা) থেকে চার শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ হওয়া চার শিশু হলো—বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় তাদের খোঁজ চালিয়েছেন, কিন্তু কোথাও তাদের কোনো হদিস মেলেনি।

নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুদের সন্ধানে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তাদের স্বজনরা। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয়

উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন ইসি সচিব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হবিগঞ্জের মাধবপুরে তিন দিন ধরে নিখোঁজ চার শিশু, স্বজনদের মাঝে উদ্বেগ

আপডেট : ০২:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬