Hi

০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার সরমংলা ইকোপার্কে এ সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও এনসিপি মনোনীত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন আহসান লাবিব, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব মো. আব্দুল আলীমসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় এনসিপির লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রিয়

ড্যাফোডিল শিক্ষার্থী রমিজ হত্যা মামলা: আ.লীগ নেতা নজরুল ইসলাম জেলগেটে জিজ্ঞাসাবাদে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬