Hi

০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় রেকর্ড বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরা ব্যাটালিয়ন- ৩৩ বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স মোতায়েনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।

সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে আয়োজিত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সকল সদস্যের ব্যক্তিগত ছুটি বাতিল করে ব্যাপক ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

‘দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় সর্বোচ্চ ৬ প্লাটুন পর্যন্ত মোতায়েন থাকবে। এ লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ক-৯ ডগ স্কোয়াড, র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাব) এবং কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে’-উল্লেখ করেন তিনি।

আশিকুর রহমান জানান, “বিশেষভাবে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতাধীন তিনটি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এখানে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।

‘সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ এবং যে কোনো নাশকতা রোধে চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয়ে নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে কাজ করছে বিজিবি’-যোগ করেন তিনি।

জনপ্রিয়

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: ভাঙচুর ও ভবন গুঁড়িয়ে লুট

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সাতক্ষীরায় রেকর্ড বিজিবি মোতায়েন

আপডেট : ১১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬